নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন বলেন, “জনগণের সরকার, জনগণের জন্য সরকার এবং জনগণ কর্তৃক পরিচালিত সরকার।” গণতন্ত্রের এ ঐতিহাসিক সংজ্ঞাটির জন্য তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। মহাত্মা গান্ধীর জীবনাদর্শ খুবই চমৎকার। দেশের জন্য, দেশের মানুষের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল সোচ্চার। Q. আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের সাথে কোন ঐতিহাসিক নামটির সাদৃশ্য আছে?
ক. মিশরের প্রথম রাজা মেনেস
খ. গ্রিসের রাজা পেরিক্লিস
গ. রোমের সম্রাট টারকিউনিয়াস সুপারকাস
ঘ. তুর্কি বীর বখতিয়ার খলজি
উত্তর: গ্রিসের রাজা পেরিক্লিস
SSC বাংলাদেশের ইতিহাস MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · MCQ