নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: আসামের মুখ্যমন্ত্রী ১৯৬০ সালে 'অসমিয়া'কে আসামের একমাত্র রাজ্যভাষা হিসাবে ঘোষণা করে। এ ঘোষণার প্রতিবাদে আসামের বাংলাভাষী জনগোষ্ঠী তীব্র আন্দোলন-সংগ্রাম গড়ে তোলে। তারা 'কাছাড় গণসংগ্রম পরিষদ' গঠন করে। দাবি আদায়ের লক্ষ্যে তারা হরতালের ডাক দেয়। রাজ্যসরকার কারফিউ জারি করে। কারফিউ অমান্য করে বাংলাভাষীরা মিছিল বের করলে পুলিশ মিছিলের উপর গুলিবর্ষণ করে। এতে ১১ জন নিহত হয়। Q. 'কাছাড় গণসংগ্রাম পরিষদ' নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
ক. তমদ্দুন মজলিশ
খ. যুক্তফ্রন্ট
গ. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
ঘ. ভাষা সংগ্রাম পরিষদ
উত্তর: সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
SSC বাংলাদেশের ইতিহাস MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · MCQ