সিফাতের বাবা দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছেন। ইদানীং তাঁর আরও কিছু। সমস্যা দেখা দিচ্ছে। তাঁর আর কোন রোগে আক্রান্ত হবার আশংকা খুবই বেশি?
ক. স্ট্রোক
খ. পারপুরা
গ. করোনারি হৃদরোগ
ঘ. অ্যানিমিয়া
উত্তর: করোনারি হৃদরোগ
ব্যাখ্যা: ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির রক্তে শর্করার পরিমাণ বেশি থাকায় এটি দেহের বিভিন্ন অঙ্গের, যেমন- হৃৎপিণ্ড, কিডনি, চোখ ইত্যাদির স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি করে। দেখা গেছে, ডায়াবেটিস রোগীদের করোনারি হৃদরোগ হওয়ার প্রবণতা বেশি থাকে। এটি হৃৎপিণ্ডকে অচল করে দেয় এবং রোগী মারা যেতে পারে।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · MCQ