নিচের চিত্রটি দেখ এবং প্রশ্নের উত্তর দাও: [চিত্র] Q. উদ্দীপকের প্রক্রিয়াটি দ্বারা করা হয়- i. ইলেক্ট্রোপ্লেটিং ii. তড়িৎ মুদ্রণ iii. ধাতু নিষ্কাশন নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: উপরের প্রক্রিয়াটি হলো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। কোনো দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন, তড়িৎ মুদ্রণ, ধাতু নিষ্কাশন ইত্যাদি করা হয়।
SSC বিজ্ঞান অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ · MCQ
