কোন মাটি প্রচুর পানি ধারণ করতে পারে?
ক. পলি মাটি
খ. কাদা মাটি
গ. বালু মাটি
ঘ. দো-আঁশ মাটি
উত্তর: কাদা মাটি
ব্যাখ্যা: কাদা মাটির প্রধান বৈশিষ্ট্য হলো এরা প্রচুর পানি ধারণ করতে পারে। এরা অনেকটা আঠালো ধরনের হয় এবং হাত দিয়ে ধরলে হাতে লেগে থাকে। এই মাটিতে মাটির কণাগুলো খুব সূক্ষ্ম হয়; ফলে কণাগুলোর মধ্যকার রন্দ্র খুব ছোট আর সরু হয়। কাদা মাটি থেকে সহজে পানি নিষ্কাশিত হয় না।
SSC বিজ্ঞান MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
