ভূপেন্দ্রনাথ গ্রামের একজন প্রভাবশালী ও সমাজপ্রধান ব্যক্তি। গ্রামের তরুণ প্রকাশ এক ভিন্ন জাতের মেয়েকে ভালোবেসে বিয়ে করায় ভূপেন্দ্রনাথ প্রচণ্ড ক্ষিপ্ত হন। তিনি প্রকাশকে সমাজচ্যুত করার ঘোষণা দেন এবং গ্রামের সবাইকে নির্দেশ দেন প্রকাশের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করতে। প্রকাশের চরম বিপদেও তিনি একটুও সহানুভূতি না দেখিয়ে নিজের সামাজিক অহংকার ও জাতপ্রথা টিকিয়ে রাখতে মরিয়া হয়ে ওঠেন। উদ্দীপকের ভূপেন্দ্রনাথের সাথে 'বিলাসী' গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
ক. ন্যাড়া
খ. খুড়া
গ. মৃত্যুঞ্জয়
ঘ. বুড়ো মালো
উত্তর: খুড়া
HSC Bangla 1st Paper গদ্য : বিলাসী MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বিলাসী · MCQ