উদ্দীপক: গরিবের মেয়ে পিয়ারী একদিন আশ্রয় খুঁজেছিল ধনীর দুলাল অজেনের মধ্যে। অজেন তার মূল্য দেয়নি। হারিয়ে যাওয়া পিয়ারী একদিন দেখতে পায় করোনা আক্রান্ত অজেন একাকী পড়ে আছে হাসপাতালের বিছানায়। সুখের দিনে চারপাশ ঘিরে থাকত যারা, তারা কেউ কাছে নেই। দিনরাত সেবা দিয়ে পিয়ারী অজেনকে সুস্থ করে তোলে। অতীতে অবজ্ঞা ও অবহেলার কথা তুললে পিয়ারী বলে, 'আমি তো প্রতিদান চাইনি।' উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ?
ক. তাহারেই পড়ে মনে
খ. প্রতিদান
গ. বিলাসী
ঘ. মানব-কল্যাণ
উত্তর: প্রতিদান
ব্যাখ্যা: উদ্দীপকে পিয়ারী ধনীর দুলাল অজেনের অবজ্ঞা ও অবহেলার শিকার হয়েও তার বিপদের দিনে নিঃস্বার্থভাবে সেবা করে সুস্থ করে তোলে এবং কোনো প্রতিদান চায় না। এই বিষয়টি কবি জসীমউদ্দীনের 'প্রতিদান' কবিতার মূলভাবের সাথে সাদৃশ্যপূর্ণ, যেখানে কবি অনিষ্টকারীর উপকার করার এবং ভালোবাসা বিনিময়ের কথা বলেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · MCQ
উদ্দীপক: গরিবের মেয়ে পিয়ারী একদিন আশ্রয় খুঁজেছিল ধনীর দুলাল অজেনের মধ্যে। অজেন তার মূল্য দেয়নি। হারিয়ে যাওয়া পিয়ারী একদিন দেখতে পায় করোনা আক্রান্ত অজেন একাকী পড়ে আছে হাসপাতালের বিছানায়। সুখের দিনে চারপাশ ঘিরে থাকত যারা, তারা কেউ কাছে নেই। দিনরাত সেবা দিয়ে পিয়ারী অজেনকে সুস্থ করে তোলে। অতীতে অবজ্ঞা ও অবহেলার কথা তুললে পিয়ারী বলে, 'আমি তো প্রতিদান চাইনি।' উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ?
- ক.তাহারেই পড়ে মনে
- খ.প্রতিদান
- গ.বিলাসী
- ঘ.মানব-কল্যাণ
উত্তর