কবি 'ছোটো খেত' বলতে কী বোঝাতে চেয়েছেন?
ক. আয়তনে ছোটো খেত
খ. নদীর ছোটো চর
গ. মানুষের জীবনপরিধি
ঘ. অজানার দেশ
উত্তর: মানুষের জীবনপরিধি
ব্যাখ্যা: 'সোনার তরী' কবিতাটিতে নানা প্রতীকের ব্যঞ্জনায় কবি মহাকাল, মানুষের জীবন ও কর্মের কথা বলেছেন। চারপাশের প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট একটি ধানখেতে উৎপন্ন সোনার ধান নিয়ে অপেক্ষারত নিসঃঙ্গ এক কৃষক। ছোট খেতটি নদীর বাঁকা জলস্রোতে আশু বিলীয়মান হওয়ার সম্ভাবনা। এখানে বাঁকা জল অনন্ত কালস্রোতের প্রতীক। আর ছোট খেতটুকু কৃষকের জীবন পরিধি।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · MCQ