উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: মাছ বিক্রেতা রমেশ বাজারে গিয়ে দেখলো অন্যান্য দিনের তুলনায় মাছ বিক্রেতা কম। তাই দামও অনেক বেশি। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও সে নতুন করে মাছ এনে বিক্রি করতে পারল না। অন্যদিকে রমিজের একটি টেলিভিশন বিক্রয়ের দোকান আছে। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে টেলিভিশনের ব্যাপক চাহিদা তৈরি হয়। ফলে সে বিভিন্ন স্থান থেকে টেলিভিশন এনে বিক্রয় করে এবং প্রত্যাশিত ফল লাভ করেছে। Q. রমিজের বিক্রয়কৃত দ্রব্যের বাজারে- i. দামের বৃদ্ধির সাথে সরবরাহ বাড়ানো যায় ii. নতুন প্রযুক্তির ব্যবহার করা যায় iii. ভবিষ্যত চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়ানো যায় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
SSC অর্থনীতি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক