নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব আজিম একটি কোম্পানির উৎপাদন ব্যবস্থাপক। প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের মান নিম্ন হওয়ায় বিক্রয়ের পরিমাণ কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। তাই তিনি মান উন্নয়নের জন্য নিয়মিত পরিদর্শন, পরীক্ষণ এবং পরিসংখ্যানগত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ওপর জোর দেন। ফলে কোম্পানিকে বাড়তি ব্যয় করতে হয়। কিন্তু প্রতিযোগী প্রতিষ্ঠানসমূহ ওয়ারেন্টি এর মেয়াদ বৃদ্ধি করায় জনাব আজিমের কোম্পানি কর্তৃক উৎপাদিত পণ্যের বিক্রয় আশানুরূপ হয়নি। ফলে প্রতিষ্ঠানটি প্রত্যাশিত মুনাফা অর্জনে ব্যর্থ হয়।Q- জনাব আজিমের প্রতিষ্ঠানটি প্রথম দিকে কোন ধরনের নিম্নমানজনিত ব্যয় নির্বাহ করে?
ক. অভ্যন্তরীণ ব্যর্থতা
খ. নিবারণ
গ. মূল্যায়ন
ঘ. বাহ্যিক ব্যর্থতা
উত্তর: মূল্যায়ন
HSC Marketing 1st Paper Chapter 7 : মান ব্যবস্থাপনা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 7 : মান ব্যবস্থাপনা · MCQ