উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: অংশ এক : পরের কারণে মরণেও সুখ; 'সুখ' 'সুখ' করি কেঁদ না আর, যতই কাঁদিবে, ততই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার। অংশ দুই : কার্যক্ষেত্র ঐ প্রশস্ত পড়িয়া সমর অঙ্গন সংসার এই, যাও বীরবেশে কর গিয়া রণ; যে জিনিবে সুখ লভিবে সে-ই। Q. উদ্দীপকের অংশ এক-এর ভাবটি নিচের কোন চরণে ফুটে উঠেছে?
ক. কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়
খ. করো না সুখের আশ, পরো না দুখের ফাঁস
গ. মানব-জনম সার, এমন পাবে না আর
ঘ. সহায় সম্পদ বল, সকলি ঘুচায় কাল
উত্তর: করো না সুখের আশ, পরো না দুখের ফাঁস
SSC বাংলা ১ম পত্র MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · MCQ