উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: ২০১৮ সালের এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যান তামিম ইকবাল ২ রান করে কবজিতে প্রচণ্ড আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যান। মাঠে মুশফিক যেন একাই রুখে দাঁড়ান শ্রীলঙ্কান বোলারদের বিরুদ্ধে। ক্রিজের অন্য প্রান্তে যখন শেষ ব্যাটসম্যান আউট হন, তখন পুরো বিশ্বকে অবাক করে দিয়ে হাতে ব্যান্ডেজ বেঁধে মাঠে নামেন তামিম ইকবাল। এক হাতে ব্যাট চালিয়ে দেশের জয়ের আশা বাঁচিয়ে রাখেন। Q. উদ্দীপকের তামিমের কাজে 'সাহসী জননী বাংলা' কবিতার যে ভাবটি ফুটে উঠেছে, তা হলো বাঙালির- i. চূড়ান্ত বিজয় ii. যোদ্ধা পরিচয় iii. সাহসিকতা নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ii ও iii
SSC বাংলা ১ম পত্র MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · MCQ