পানির অম্লত্ব দূরীকরণে ব্যবহৃত হয় কোনটি?
ক. চুন
খ. ফিটকিরি
গ. অ্যামোনিয়াম সালফেট
ঘ. তেঁতুল পানি
উত্তর: চুন
ব্যাখ্যা: পুকুরের পানির pH মান নির্ণয় করে অম্লত্ব বা ক্ষারত্বের মাত্রা বোঝা যায়। মাছ চাষের জন্য পুকুরের পানির pH ৬.৫ হতে ৮.৫ এর মধ্যে হলে ভালো হয়। pH ৪ এর নিচে বা ১১ এর উপরে হলে মাছ মারা যায়। পানির pH কমে অম্লীয় হয়ে গেলে পুকুরে চুন (১-২ কেজি/শতক) প্রয়োগ করতে হবে।
SSC কৃষিশিক্ষা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · MCQ