উদ্দীপকের মতিনের সঙ্গে 'সুভা' গল্পের সুভার বৈসাদৃশ্য তলে ধর।
উত্তর: উদ্দীপকের মতিনের সঙ্গে 'সুভা' গল্পের বৈসাদৃশ্য হচ্ছে প্রতিবন্ধকতার ধরন ও পরিস্থিতির দিক থেকে।'সুভা' গল্পের সুভা এক বাক্প্রতিবন্ধী কিশোরী। বাক্প্রতিবন্ধী এ কিশোরীর প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধ প্রকাশ পেয়েছে। প্রতিবন্ধী হওয়ায় সুভা জগতের অনেক কিছু থেকেই বিচ্ছিন্ন। তবে মানুষের সঙ্গে কথা বলতে না পারলেও প্রকৃতি যেন তার ভাষার অভাব পূরণ করে দেয়। প্রকৃতি যেন তার হয়ে কথা বলে।উদ্দীপকের ঘটনাংশে দেখা যায়, ঢাকা শহরের রিকশাওয়ালা মতিনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডান পা গুলিবিদ্ধ হয়। অকেজো পা নিয়ে তিনি বেশিক্ষণ হাঁটতে পারেন না। তাকে কাজে-কর্মে অন্যের সাহায্য নিতে হয়। তবে অদম্য মনোবলের অধিকারী মতিনকে স্থানীয় ছাত্ররা তার রিকশাটিকে অটোরিকশায় রূপান্তর করে দেয় সংসারের হাল ধরার জন্য। কিন্তু 'সুভা' গল্পের সুভার পরিস্থিতি ভিন্ন। সে জন্মগতভাবে বোবা। কেউ তার সঙ্গে ঘনিষ্ঠভাবে মেশে না। তাই সে প্রকৃতির সান্নিধ্যে, এবং পোষা প্রাণীদের নিয়ে আপন জগৎ সৃষ্টি করেছে। এভাবেই উদ্দীপকের মতিনের সঙ্গে 'সুভা' গল্পের বৈসাদৃশ্য হচ্ছে প্রতিবন্ধকতার ধরন ও পরিস্থিতির দিক থেকে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের মতিনের সঙ্গে 'সুভা' গল্পের সুভার বৈসাদৃশ্য তলে ধর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর