"উক্ত চিত্রকল্পটি 'সুভা' গল্পের একমাত্র বিষয় নয়।”- মন্তব্যটির যথার্থতা যাচাই কর।
উত্তর: কেবল প্রকৃতিকে আশ্রয় করার দিক তুলে ধরায় “উক্ত চিত্রকল্পটি 'সুভা' গল্পের একমাত্র বিষয় নয়”- মন্তব্যটি যথার্থ।'সুভা' গল্পে গল্পকার সুভা নামের এক বাক্প্রতিবন্ধী কিশোরীকে কেন্দ্র করে প্রতিবন্ধীদের প্রতি পরিবার ও সমাজের বিরূপ মনোভাব তুলে ধরেছেন। পাশাপাশি সুভার সচেতন চিত্ত ও তার মর্মবেদনার দিক তুলে ধরে তিনি প্রতিবন্ধীদের প্রতি আমাদের সংবেদনশীল হওয়ারও আহ্বান জানিয়েছেন। উদ্দীপকে বাঁখারীপুর নামের এক গ্রামের পাশ দিয়ে বয়ে চলা কুলপিনদীর কথা বলা হয়েছে। নদীটি খুব বড় না হলেও গ্রামের লোকদের জীবনযাত্রার সঙ্গে সেটির সম্পর্ক অত্যন্ত গভীর। একার্থে বলতে গেলে নদীটি এ গ্রামের মানুষের সুখ-দুঃখেরও অংশীদার। সংগত কারণেই গাঁয়ের মাতৃহীন কিশোরী নির্মলা এঁকেবেঁকে বয়ে চলা এ নদীর মাঝেই হারিয়ে যাওয়া মায়ের মুখচ্ছবি খুঁজে বেড়ায়। এখানে কেবল 'সুভা' গল্পের সুভার প্রকৃতির সঙ্গে সম্পর্কের দিকটিই ফুটে উঠেছে।'সুভা' গল্পের সুভা বাক্প্রতিবন্ধী এক কিশোরী। এ কারণে সমবয়সিরা তার সঙ্গে মিশতে চায় না। সমাজের সবাই তাকে অবজ্ঞার চোখে দেখে। এমনকি তার মা-ও তাকে নিজের ত্রুটিস্বরূপ মনে করেন। ফলে অশেষ মনোযাতনা নিয়ে তাকে দিন কাটাতে হয়। এভাবে গল্পটিতে সুভার দুঃখ-যাতনার কথা তুলে ধরে লেখকন প্রতিবন্ধীদের প্রতি মমত্ববোধের প্রকাশ ঘটিয়েছেন। এসব বিষয় উদ্দীপকে উল্লিখিত হয়নি। সেখানে কেবল কুলপি নদীর স্নেহচ্ছায়ায় নির্মলা নামের এক কিশোরীর মায়ের ছবি খোঁজা এবং এর মধ্য দিয়ে প্রকৃতিকে আশ্রয় করার চিত্রকল্পই তুলে ধরা হয়েছে, অন্যান্য বিষয় নয়। সেই বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উক্ত চিত্রকল্পটি 'সুভা' গল্পের একমাত্র বিষয় নয়।”- মন্তব্যটির যথার্…
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর