উদ্দীপকে 'সুভা' গল্পে ফুটে ওঠা বাক্প্রতিবন্ধী সুভার প্রকৃতির কাছে আশ্রয় নেওয়ার চিত্রকল্পটি ফুটে উঠেছে। 'সুভা' গল্পের সুভা এক বাক্প্রতিবন্ধী কিশোরী। কথা বলতে পারে না বলে সমবয়সিরা তার সঙ্গে মিশতে চায় না। সমাজ এমনকি পরিবারের সদস্যরাও তাকে অবহেলা করে। ফলে কারও কাছ থেকেই তেমন মনোযোগ পায় না সে। এমতাবস্থায় নির্বাক প্রকৃতির মাঝেই সুভা আশ্রয় খুঁজে নেয়।উদ্দীপকে নির্মলা নামের এক মাতৃহীন মেয়ের কথা বলা হয়েছে। মায়ের স্নেহবঞ্চিত নির্মলা গাঁয়ের পাশের কুলপি নদীটিকে ভালোবাসে। তাই নিরন্তর বয়ে চলা এ নদীটির মাঝেই সে মৃত মায়ের মুখচ্ছবি খোঁজে। পক্ষান্তরে, 'সুভা' গল্পের সুভা পরিবার ও সমাজের নেতিবাচক মনোভাবের কারণে অন্যদের কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে। এমতাবস্থায় নির্বাক ও অবারিত প্রকৃতিকে আশ্রয় করেই সে নিজস্ব জগৎ গড়ে তোলে। সুভার এমন অবস্থান অনেকাংশে উদ্দীপকের নির্মলার মানসিক অবস্থাকে প্রতিফলিত করে। এ বিবেচনায়, উদ্দীপকের নির্মলার মাঝে 'সুভা' গল্পে ফুটে ওঠা বাষ্প্রতিবন্ধী সুভার। প্রকৃতির কাছে আশ্রয় নেওয়ার চিত্রকল্পটিই ফুটে উঠেছে।