কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না কেন? ব্যাখ্যা কর।
উত্তর: কালো চোখকে তর্জমা করতে হয় না। কারণ কালো চোখের মাধ্যমে মানুষের মনের ভাবের প্রতিফলন ঘটে থাকে।মানুষের ভাব প্রকাশ হলো ভাষা। মানুষ বলে, লিখে এবং ইশারায় মনের ভাব প্রকাশ করে। মানুষের চোখেরও একটা ভাষা আছে। তা চোখের দিকে তাকালেই বোঝা যায়। 'সুভা' গল্পের সুভার কালো চোখের দিকে তাকালে তা বোঝা যেত। সুভার বড়ো বড়ো কালো চোখের যে ভাষা, যে উজ্জ্বলতা তাতে অবর্ণনীয় ভাবের প্রকাশ ঘটত। তার দিকে তাকালে সেই ভাষা আর কোনো তর্জমা করার দরকার হতো না। তার চোখ দুটোই কথা বলত। সুভার মনের ভাব তার চোখের উপরে কখনো উজ্জ্বল হয়ে জ্বলে উঠত, আবার কখনো ম্লানভাবে নিভে আসত। তাই সুভার কালো চোখকে তর্জমা করতে হয় না।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর