পিতামাতার নীরব হৃদয়ভার কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: পিতামাতার নীরব হৃদয়ভার কথাটির মধ্য দিয়ে লেখক বাক্প্রতিবন্ধী সুভার বিয়ের বয়স হওয়া সত্ত্বেও বিয়ে দিতে না পারায় পিতামাতার হৃদয়ের নীরব কষ্টকে বোঝাতে চেয়েছেন।'সুভা' গল্পে সুভা বাণীকণ্ঠের ছোট মেয়ে। সে কথা বলতে পারে না। বাণীকণ্ঠ তার বড় দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। কিন্তু বাক্প্রতিবন্ধী হওয়ায় ছোট মেয়ে সুভাকে বিয়ে দিতে পারেননি। তাই সুভার ভবিষ্যৎ নিয়ে বাণীকণ্ঠ ও তার স্ত্রী উভয়েই চিন্তিত। সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তাদের হৃদয়ে নীরব কষ্ট সৃষ্টি হয়। লেখক সেই কষ্টকেই বলেছেন- পিতামাতার নীরব হৃদয়ভার।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
পিতামাতার নীরব হৃদয়ভার কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর