উদ্দীপকের সুনয়নার প্রতি অপরূপা ও প্রতিবেশীদের মনোভাব 'সুভা' গল্পের যে দিকটিকে নির্দেশ করে তার বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের সুনয়নার প্রতি অপরূপা ও প্রতিবেশীদের মনোভাব 'সুভা' গল্পের সুভার মা ও প্রতিবেশীদের বিরূপ মনোভাবের দিকটিকে নির্দেশ করে।'সুভা' গল্পের সুভা বাক্প্রতিবন্ধী মেয়ে। মা তাকে গর্ভের কলঙ্ক মনে করেন। প্রতিবেশীরা তার সামনে বসেই তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে। প্রতিবন্ধী হওয়ার কারণে সমবয়সিরা তাকে খেলায় নেয় না। তারা তার সঙ্গে মিশতে ভয় পায়।উদ্দীপকের অনিমেষ ও অপরূপার একমাত্র মেয়ে সুনয়না। জন্ম থেকেই সে দৃষ্টিপ্রতিবন্ধী। এজন্য মা তার সঙ্গে বিরূপ আচরণ করেন এবং প্রতিবেশীদের আচরণও তার প্রতি মানবিক নয়। 'সুভা' গল্পের সুভাও বাক্প্রতিবন্ধী কিশোরী। কথা বলতে না পারায় সমবয়সি ছেলেমেয়েরা তার সঙ্গে মিশতে ভয় পায়। মা তাকে গর্ভের কলঙ্ক মনে করেন। পাড়া-প্রতিবেশীরা তার সামনেই তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে। এভাবেই গল্পের সুভার মা ও প্রতিবেশীদের দিকটি উদ্দীপকের সুনয়নার মা ও প্রতিবেশীদের বিরূপ আচরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের সুনয়নার প্রতি অপরূপা ও প্রতিবেশীদের মনোভাব 'সুভা' গল্পের …
উদ্দীপক
খুলনা জিলা স্কুল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর