সাদৃশ্য থাকলেও উদ্দীপকের সুনয়না পুরোপুরি 'সুভা' গল্পের সুভা হয়ে ওঠেনি। মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: সুভা চরিত্রের সমগ্র দিক না থাকায় "সাদৃশ্য থাকলেও উদ্দীপকের সুনয়না পুরোপুরি 'সুভা' গল্পের সুভা হয়ে ওঠেনি।" এ মন্তব্যটি যথার্থ।'সুভা' গল্পের বাক্প্রতিবন্ধী কিশোরী সুভার জীবনযাপনের আলেখ্য অত্যন্ত হৃদ্যতার সঙ্গে তুলে ধরেছেন লেখক। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মন ও চিন্তা, আবেগ ও অনুভূতির সূক্ষ্মতর দিকগুলো উঠে এসেছে এ গল্পে।উদ্দীপকে দৃষ্টিপ্রতিবন্ধী সুনয়নার জীবনসংকট বর্ণিত হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী হওয়াতে মা তার সঙ্গে বিরূপ আচরণ করেন। প্রতিবেশীদের কটাক্ষ সহ্য করতে হয় তাকে। একমাত্র বাবাই তাকে ভালোবাসেন। বাবার কাছে তার জীবনাচরণ যেন অনবদ্য গল্পগাথা। 'সুভা' গল্পেও সুভার মা-প্রতিবেশীরা সুভার প্রতি বিরূপ আচরণ করে। একমাত্র তার বাবাই তাকে ভালোবাসেন।'সুভা' গল্পে সুভা বাক্প্রতিবন্ধী হওয়ায় মা তাকে নিয়তির দোষ মনে। করেন। প্রতিবেশীরা তার সামনে তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে। তবে বাবা তাকে খুব ভালোবাসেন। এ দিকগুলো উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলেও সুভার প্রকৃতিঘনিষ্ঠতা, জন্মভূমির প্রতি প্রবল। মমত্ববোধ, প্রতাপের সঙ্গে সুভার বন্ধুত্বের কথা ইত্যাদি উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায় যে, সাদৃশ্য থাকলেও উদ্দীপকের সুনয়না পুরোপুরি 'সুভা' গল্পের সুভা হয়ে ওঠেনি।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
সাদৃশ্য থাকলেও উদ্দীপকের সুনয়না পুরোপুরি 'সুভা' গল্পের সুভা হয়ে ওঠে…
উদ্দীপক
খুলনা জিলা স্কুল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর