উদ্দীপকের সেতুর সঙ্গে 'সুভা' গল্পের সুভার বৈসাদৃশ্যটক বর্ণনা কর।।
উত্তর: উদ্দীপকের সেতুর সঙ্গে 'সুভা' গল্পের সুভার বৈসাদৃশ্যপূর্ণ দিকটি হলো অবজ্ঞা ও অসহযোগিতা।সুভা বাক্প্রতিবন্ধী ছিল। তাই সে সমাজ ও পরিবারে প্রতিনিয়ত অবহেলার শিকার হতো। তার সামনেই সবাই তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করত। তার মা তাকে নিজের ত্রুঢ়িম্বরূপ মনে করতেন। তাকে গর্ভের কলঙ্ক মনে করে বিরক্ত ছিলেন। কেউ তার সঙ্গে খেলত না। অথচ প্রতিবন্ধী হিসেবে তার পরিবার ও সমাজের কাছে সহানুভূতি ও সহযোগিতা প্রাপ্য ছিল।উদ্দীপকের সেতু অল্পবয়সেই টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে বিকলাঙ্গ হয়ে যায়। বাবা-মা, ভাই-বোন ও প্রতিবেশীদের সহযোগিতায় সে স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং শিক্ষক ও সহপাঠীদের সহয়তায় পড়াশোনা করে এসএসসি পরীক্ষায় সে 'এ' প্লাস পেয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। অন্যদিকে 'সুভা' গল্পে জন্মগত বাক্প্রতিবন্ধী। সে অনুরূপ সুযোগ পায়নি। কারণ তার বাবা তাকে নিয়ে সব সময় চিন্তা করতেন। মা সুভাকে নিজ গর্ভের কলঙ্ক মনে করতেন। সমাজ-প্রতিবেশী ও আত্মীয়স্বজনের কাছেও সে অবহেলিত হয়েছে। সে স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের সেতুর সঙ্গে 'সুভা' গল্পে সুভার বৈসাদৃশ্যপূর্ণ দিকটি হলো অসহযোগিতা।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের সেতুর সঙ্গে 'সুভা' গল্পের সুভার বৈসাদৃশ্যটক বর্ণনা কর।।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর