নিহানের সঙ্গে সুভার কোন বৈশিষ্ট্যের মিল রয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: নিহানের সঙ্গে সুভার পোষা প্রাণীদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কের বৈশিষ্ট্যের দিকটির মিল রয়েছে।'সুভা' গল্পের সুভা একজন বাক্প্রতিবন্ধী। জন্ম থেকেই সে কথা বলতে পারে না। এই কারণে কথা বলতে পারা মানুষদের জগৎ থেকে সে অনেকটাই বিচ্ছিন্ন। তবে মুখর মানুষদের সঙ্গে মিশতে না পারলেও কথা বলতে না পারা পোষা প্রাণীরা হয়ে উঠেছিল তার অন্তরঙ্গ বন্ধু। এই পোষা প্রাণীদের কাছেই সে মনের অনুভূতি প্রকাশ করত।উদ্দীপকের ঘটনাংশে দেখা যায়, নিহান ছোট থেকেই একটি বিড়াল ও একটি ছাগলছানা পুষতে থাকে। সে তাদের নাম দিয়েছিল মিনি আর রাজা। এই মিনি আর রাজা সময়ের পরিক্রমায় অনেক বড় হয়েছে। নিহান তাদের নাম ধরে ডাকলেই তারা মুহূর্তে নিহানের কাছে উপস্থিত হয়। নিহানের মতো প্রাণীদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি 'সুভা' গল্পের সুভার মধ্যেও প্রকাশ পেয়েছে। বাক্প্রতিবন্ধী সুভা - গোয়ালঘরের দুটি গাভীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলেছিল। এই পোষা প্রাণীরা সুভার অন্তরের মর্মকথা সহজেই বুঝে উঠতে পারত, যা উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, নিহানের মধ্যে সুভার পোষা প্রাণীদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক ও গভীর ভালোবাসার দিকটির সাদৃশ্য রয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
নিহানের সঙ্গে সুভার কোন বৈশিষ্ট্যের মিল রয়েছে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস্, নরসিংদী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর