প্রেক্ষাপট ও পরিস্থিতির দিক থেকে বলা যায়, "নিহানের সঙ্গে সুভার বিশেষ বৈশিষ্ট্যের মিল থাকলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিস্থিতি ভিন্ন"- মন্তব্যটি যথার্থ।'সুভা' গল্পে বাণীকন্ঠের কন্যা সুভা জন্ম থেকেই কথা বলতে পারে না। এই বাক্প্রতিবন্ধিতার কারণে তার প্রতি সকলেই নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে। কিন্তু প্রকৃতি যেন সুভার ভাষার অভাব পূরণ করে দেয়, তার হয়ে কথা বলে। কথা বলতে পারা মানুষরা তার সঙ্গে না মিশলেও কথা বলতে না পারা পোষা প্রাণীদের সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে।উদ্দীপকের ঘটনাংশে নিহানের পোষা প্রাণীর প্রতি ভালোবাসা ও সহানুভূতির দিকটি প্রকাশ পেয়েছে। সে একটি বিড়ালছানা ও ছাগলছানা এনে তাদের নাম দেয় মিনি আর রাজা। মিনি আর রাজাকে সে পুষে অনেক বড় করে তুলেছে। এখন তাদের নাম ধরে ডাকলে তারা মুহূর্তেই নিহানের কাছে হাজির হয়। অন্যদিকে 'সুভা' গল্পে সুভা বাক্প্রতিবন্ধী হওয়ায় তার প্রেক্ষাপট ও পরিস্থিতি নিহান থেকে ভিন্ন। উদ্দীপকের নিহানের পোষা প্রাণীর প্রতি ভালোবাসা ও আন্তঃসম্পর্ক 'সুভা' গল্পের সুভার মধ্যেও লক্ষ করা যায়। কিন্তু উভয় ক্ষেত্রে প্রেক্ষাপট ও পরিস্থিতি ভিন্ন ধরনের। কেননা সুভা ছিল বাক্প্রতিবন্ধী, তার অন্তরঙ্গ বন্ধু গাভী দুটির নাম থাকলেও সে কখনো তাদের নাম ধরে ডাকতে পারেনি। বাক্প্রতিবন্ধী কারণে সে স্বাভাবিক মানুষদের জগৎ থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল। ফলে সে প্রকৃতি ও বাড়ির পোষা প্রাণীদের মাঝে নিজের আশ্রয়ের জগৎ সৃষ্টি করে নেয়। । যার সঙ্গে উদ্দীপকের নিহানের কোনো সাদৃশ্য নেই। তাই বলা যায়, নিহানের মধ্যে সুভার বিশেষ বৈশিষ্ট্যের মিল থাকলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিস্থিতি ভিন্ন।