"তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত।"- ব্যাখ্যা কর।
উত্তর: "তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত"- উক্তিটি দ্বারা সুভার প্রতি গোয়ালের গাভী দুটির ঘনিষ্ঠ সম্পর্ককে বোঝানো হয়েছে।'সুভা' গল্পের সুভা বাকপ্রতিবন্ধী হওয়ার কারণে সহজে কেউ তার সঙ্গে মিশতে চাইত না। কিন্তু সুভার গুটিকয়েক অন্তরঙ্গ বন্ধু ছিল। সেই বন্ধু হচ্ছে গোয়ালের দুটি গাভী, যাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। সুভার মুখে গাভী দুটি কখনো এই নাম শোনেনি। কিন্তু সুভার পদশব্দ তারা চিনত। সুভার কথাহীন যে করুণ সুর ছিল তার মর্ম. এই গাভী দুটি সহজেই বুঝতে পারত। সুভা কখন তাদের আদর করে, কখন ভর্ৎসনা করে, কখন মিনতি করে- তা মানুষের ভাষা অপেক্ষা ভালো বুঝতে পারত গাভী দুটি। তাই লেখক প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত।"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস্, নরসিংদী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর