উদ্দীপকের নীলার সঙ্গে 'সুভা' গল্পের সুভার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের নীলার সঙ্গে 'সুভা' গল্পের সুভার সাদৃশ্যপূর্ণ দিকটি হলো শারীরিক প্রতিবন্ধিতা এবং সামাজিক অবজ্ঞা, অবহেলা ও নেতিবাচক আচরণ।'সুভা' গল্পের সুভা বাক্প্রতিবন্ধী। আর তার এই প্রতিবন্ধিতার কারণে তাকে সবাই অবহেলা ও অবজ্ঞা করত। তার সঙ্গে কেউ মিশত না, খেলত না।উদ্দীপকের নীলা শারীরিক প্রতিবন্ধী। তার ডান হাত এবং ডান পা একরকম অকেজো। স্বাভাবিক মানুষের মতো হাঁটাচলা, কাজকর্ম সে করতে পারে না। তাকে অন্যের সাহায্য নিয়ে চলতে হয়। আর এ কারণে তার সঙ্গে কেউ মিশতে চায় না, খেলাও করে না। উদ্দীপকের নীলা এ অবস্থা 'সুভা' গল্পের সুভার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সুভা বাক্প্রতিবন্ধী বলে তার বয়সি ছেলে-মেয়েরা তার সঙ্গে মেশে না, খেলা করে না। সুভার মা সুভাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করতেন। সুভা প্রতিবন্ধী বলে সমাজের মানুষের কাছে সুভার মা-বাবাকে নানা অপমান ও গঞ্জনা সহ্য করতে হয়েছে। ছিপ ফেলে মাছ ধরার সময় নীরব সঙ্গী হিসেবে চাইলেও প্রতাপ সুভাকে কলকাতায় যাওয়ার সময় বারণ করেনি। এভাবে উদ্দীপকের নীলার শারীরিক প্রতিবন্ধিতার সঙ্গে 'সুভা' গল্পের সুভার শারীরিক প্রতিবন্ধিতার মিল রয়েছে
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের নীলার সঙ্গে 'সুভা' গল্পের সুভার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্…
উদ্দীপক
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর