শ্রেণিবৈষম্য সৃষ্টির ক্ষেত্রে 'A [গণিত] ও 'B [গণিত] দু'দেশের অর্থব্যবস্থার মধ্যে তুলনা করো।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ও 'B [গণিত] দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। শ্রেণিবৈষম্য সৃষ্টির ক্ষেত্রে 'A [গণিত] ও 'B [গণিত] দেশের অর্থব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা নিম্নে উপস্থাপন করা হলো-ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সকল অর্থনৈতিক কার্যক্রম মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। এ অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিমালিকানা স্বীকৃত। তাছাড়া উৎপাদন ব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ না থাকায় উৎপাদনকারী তার ইচ্ছামতো পণ্য উৎপাদন করে থাকে। এখানে জনকল্যাণের কথা বিবেচনা করা হয় না। ফলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সমাজে আয় ও সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয় না। এ কারণেই ধনী শ্রেণি আরও ধনী হয় ও দরিদ্র শ্রেণি আরও বেশি দরিদ্র হয়ে পরে। এভাবে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সমাজে শ্রেণিবৈষম্যের সৃষ্টি করে। অন্যদিকে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সকল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় জনকল্যাণ নিশ্চিতকরণের লক্ষ্যে। এক্ষেত্রে সম্পদের ওপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত। উৎপাদনের সকল উদ্যোগ রাষ্ট্রই গ্রহণ করে। এখানে ভোক্তা নিজের ইচ্ছামতো দ্রব্য ভোগ করতে পারে না। এ অর্থব্যবস্থায় উৎপাদন কার্যক্রম এমনভাবে পরিচালিত হয় যাতে সমাজের সকলে উৎপাদিত পণ্য ও সেবা সমানভাবে ভোগ করতে পারে। এ ব্যবস্থায় সম্পদ ও উৎপাদনের সকল উপকরণের ওপর সামাজিক মালিকানা বজায় থাকে বলে আয় ও সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয়। ফলে সমাজে শ্রেণিবৈষম্য সৃষ্টি হয় না।উদ্দীপকে আলোচিত 'A [গণিত] দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। এ দেশের শিক্ষা, স্বাস্থ্যখাতসহ সকল খাতই ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত। তাই 'A [গণিত] দেশে পরিচালিত অর্থব্যবস্থার মাধ্যমে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয় না। যা কিনা শ্রেণিবৈষম্য সৃষ্টিতে ভূমিকা পালন করে। অন্যদিকে, 'B [গণিত] দেশের অর্থব্যবস্থা সমাজতান্ত্রিক। এদেশে উৎপাদন, ভোগ ও বণ্টন সবই কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হয়। ফলে সমাজে আয় ও সম্পদের সুষম বণ্টন ঘটে, যা সমাজে শ্রেণিবৈষম্য সৃষ্টিতে বাধা দেয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
শ্রেণিবৈষম্য সৃষ্টির ক্ষেত্রে 'A ও 'B দু'দেশের অর্থব্যবস্থার মধ্য…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর