শেয়ারFacebookWhatsApp

নির্বাচন সমস্যা উদ্ভবের কারণ কী?

উত্তর: সম্পদের স্বল্পতাই নির্বাচন সমস্যা উদ্ভবের কারণ।অভাবের তুলনায় সম্পদ সীমিত, সেহেতু এ সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার ও অপচয় রোধ করা দরকার। এ কাজ করতে গিয়ে অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়, তা হলো নির্বাচন সমস্যা।নির্বাচন সমস্যা বলতে বোঝায় সম্পদের এমনভাবে ব্যবহার করা যাতে তার দ্বারা সমাজের বেশিরভাগ লোকের অধিকাংশ অভাব পূরণ করা। তবে সম্পদের স্বল্পতার কারণে মানুষের সকল অভাব পূরণ করা সম্ভব হয় না। তাই কোন অভাবগুলো অধিক গুরুত্বপূর্ণ ও প্রথমে পূরণ করতে হবে তা নির্বাচন করতে হয়। অর্থাৎ সীমিত সম্পদ ও অসীম অভাবের মধ্যে সামঞ্জস্য বিধান করতে নির্বাচন সমস্যার উদ্ভব হয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

নির্বাচন সমস্যা উদ্ভবের কারণ কী?

উদ্দীপক

'AA^{\prime} দেশের নাগরিক মি. কলিন্স স্ব-উদ্যোগে উৎপাদন ও ব্যবসা পরিচালনা করছেন। সেদেশে শিক্ষা, স্বাস্থ্য খাতসহ সকল খাতই ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় এবং অবাধ প্রতিযোগিতার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারিত হয়। ব্যবসার প্রয়োজনে তিনি অন্য একটি দেশ 'BB^{\prime}-তে গিয়ে সে দেশের অর্থনীতির উল্টো চিত্র অবলোকনকরলেন। 'BB^{\prime} দেশে উৎপাদন, ভোগ ও বণ্টন সবই কেন্দ্রীয় পরিকল্পার মাধ্যমে পরিচালিত হয়।

Chittagong · 2017

উত্তর

অর্থনীতির যে শাখায় অর্থনীতির বিভিন্ন ক্ষুদ্র এককের বা গ্রুপের অর্থনৈতিক আচরণ বিশ্লেষণ করা হয় তাই ব্যষ্টিক অর্থনীতি।

উত্তর

সম্পদের স্বল্পতাই নির্বাচন সমস্যা উদ্ভবের কারণ।অভাবের তুলনায় সম্পদ সীমিত, সেহেতু এ সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার ও অপচয় রোধ করা দরকার। এ কাজ করতে গিয়ে অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়, তা হলো নির্বাচন সমস্যা।নির্বাচন সমস্যা বলতে বোঝায় সম্পদের এমনভাবে ব্যবহার করা যাতে তার দ্বারা সমাজের বেশিরভাগ লোকের অধিকাংশ অভাব পূরণ করা। তবে সম্পদের স্বল্পতার কারণে মানুষের সকল অভাব পূরণ করা সম্ভব হয় না। তাই কোন অভাবগুলো অধিক গুরুত্বপূর্ণ ও প্রথমে পূরণ করতে হবে তা নির্বাচন করতে হয়। অর্থাৎ সীমিত সম্পদ ও অসীম অভাবের মধ্যে সামঞ্জস্য বিধান করতে নির্বাচন সমস্যার উদ্ভব হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'AA^{\prime} দেশের অর্থব্যবস্থার প্রকৃতি হলো ধনতান্ত্রিক। নিম্নে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার তিনটি বৈশিষ্ট্য তুলে ধরা হলো: ১. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত। ব্যক্তি তার প্রয়োজনমতো স্থাবর ও অস্থাবর সম্পত্তির মালিক হতে পারে। একজন ব্যক্তি তার কর্মতৎপরতার মাধ্যমে যত ইচ্ছা সম্পদ ভোগ করতে পারে তাতে কোনো বাধা নেই।২. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মুনাফা লাভের উদ্দেশ্যে সকল অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। এখানে মুনাফা অর্জনের প্রত্যাশায় সব বিনিয়োগকারীই অর্থ বিনিয়োগ করে থাকে।৩. ব্যক্তিস্বার্থ ও পছন্দের স্বাধীনতা ধনতান্ত্রিক অর্থনীতিতে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে প্রতিদ্বন্দ্বী মনোভাবের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রতিযোগিতা সৃষ্টি হয়।উদ্দীপকে আলোচিত 'AA^{\prime} দেশে উৎপাদন কার্যক্রম ও ব্যবসা পরিচালিত হয় ব্যক্তিগত উদ্যোগে। তাছাড়া সেখানে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে উৎপাদিত পণ্য বা সেবার দাম নির্ধারিত হয়। সুতরাং বলা যায়, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় যে সকল বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা উদ্দীপকে আলোচিত 'AA^{\prime} দেশের অর্থব্যবস্থার সাথে সংগতিপূর্ণ। তাই বলা যায় 'AA^{\prime} দেশের অর্থব্যবস্থার প্রকৃতি ধনতান্ত্রিক।

উত্তর

উদ্দীপকে 'AA^{\prime} দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ও 'BB^{\prime} দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। শ্রেণিবৈষম্য সৃষ্টির ক্ষেত্রে 'AA^{\prime} ও 'BB^{\prime} দেশের অর্থব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা নিম্নে উপস্থাপন করা হলো-ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সকল অর্থনৈতিক কার্যক্রম মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। এ অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিমালিকানা স্বীকৃত। তাছাড়া উৎপাদন ব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ না থাকায় উৎপাদনকারী তার ইচ্ছামতো পণ্য উৎপাদন করে থাকে। এখানে জনকল্যাণের কথা বিবেচনা করা হয় না। ফলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সমাজে আয় ও সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয় না। এ কারণেই ধনী শ্রেণি আরও ধনী হয় ও দরিদ্র শ্রেণি আরও বেশি দরিদ্র হয়ে পরে। এভাবে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সমাজে শ্রেণিবৈষম্যের সৃষ্টি করে। অন্যদিকে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সকল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় জনকল্যাণ নিশ্চিতকরণের লক্ষ্যে। এক্ষেত্রে সম্পদের ওপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত। উৎপাদনের সকল উদ্যোগ রাষ্ট্রই গ্রহণ করে। এখানে ভোক্তা নিজের ইচ্ছামতো দ্রব্য ভোগ করতে পারে না। এ অর্থব্যবস্থায় উৎপাদন কার্যক্রম এমনভাবে পরিচালিত হয় যাতে সমাজের সকলে উৎপাদিত পণ্য ও সেবা সমানভাবে ভোগ করতে পারে। এ ব্যবস্থায় সম্পদ ও উৎপাদনের সকল উপকরণের ওপর সামাজিক মালিকানা বজায় থাকে বলে আয় ও সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয়। ফলে সমাজে শ্রেণিবৈষম্য সৃষ্টি হয় না।উদ্দীপকে আলোচিত 'AA^{\prime} দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। এ দেশের শিক্ষা, স্বাস্থ্যখাতসহ সকল খাতই ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত। তাই 'AA^{\prime} দেশে পরিচালিত অর্থব্যবস্থার মাধ্যমে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয় না। যা কিনা শ্রেণিবৈষম্য সৃষ্টিতে ভূমিকা পালন করে। অন্যদিকে, 'BB^{\prime} দেশের অর্থব্যবস্থা সমাজতান্ত্রিক। এদেশে উৎপাদন, ভোগ ও বণ্টন সবই কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হয়। ফলে সমাজে আয় ও সম্পদের সুষম বণ্টন ঘটে, যা সমাজে শ্রেণিবৈষম্য সৃষ্টিতে বাধা দেয়।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।