'A [গণিত] দেশের অর্থব্যবস্থার প্রকৃতি নির্ণয় করে এর তিনটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] দেশের অর্থব্যবস্থার প্রকৃতি হলো ধনতান্ত্রিক। নিম্নে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার তিনটি বৈশিষ্ট্য তুলে ধরা হলো: ১. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত। ব্যক্তি তার প্রয়োজনমতো স্থাবর ও অস্থাবর সম্পত্তির মালিক হতে পারে। একজন ব্যক্তি তার কর্মতৎপরতার মাধ্যমে যত ইচ্ছা সম্পদ ভোগ করতে পারে তাতে কোনো বাধা নেই।২. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মুনাফা লাভের উদ্দেশ্যে সকল অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। এখানে মুনাফা অর্জনের প্রত্যাশায় সব বিনিয়োগকারীই অর্থ বিনিয়োগ করে থাকে।৩. ব্যক্তিস্বার্থ ও পছন্দের স্বাধীনতা ধনতান্ত্রিক অর্থনীতিতে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে প্রতিদ্বন্দ্বী মনোভাবের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রতিযোগিতা সৃষ্টি হয়।উদ্দীপকে আলোচিত 'A [গণিত] দেশে উৎপাদন কার্যক্রম ও ব্যবসা পরিচালিত হয় ব্যক্তিগত উদ্যোগে। তাছাড়া সেখানে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে উৎপাদিত পণ্য বা সেবার দাম নির্ধারিত হয়। সুতরাং বলা যায়, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় যে সকল বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা উদ্দীপকে আলোচিত 'A [গণিত] দেশের অর্থব্যবস্থার সাথে সংগতিপূর্ণ। তাই বলা যায় 'A [গণিত] দেশের অর্থব্যবস্থার প্রকৃতি ধনতান্ত্রিক।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
'A দেশের অর্থব্যবস্থার প্রকৃতি নির্ণয় করে এর তিনটি বৈশিষ্ট্য লেখ।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর