নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:রূপা বিয়ের পর শাশুড়িসহ স্বামীর কর্মস্থল সিলেটে সংসার শুরু করলেন। শাশুড়ির সাথে মনোমালিন্যের কারণে দুই বছরের সন্তানকে নিয়ে বাবার বাসায় চলে আসেন। Q. পারিবারিক পরিবেশের প্রভাবে রূপার সন্তানের-i. আত্মবিশ্বাস অর্জন বাধাগ্রস্ত হতে পারেii. আত্মকেন্দ্রিক মনোভাব প্রকাশ পেতে পারেiii. সামাজিক অর্জনে বাধার সৃষ্টি হতে পারেনিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য পারিবারিক সংকট শিশুকে ভীতু, পরনির্ভরশীল ও দায়িত্বহীন করে। শিশু পারিবারিক সংকটে ঈর্ষাপরায়ণ ও আক্রমণাত্মক আচরণ করে। পারিবারিক সংকটে শিশু হীনমন্যতায় ভোগে। একক পরিবারে সন্তান আত্মকেন্দ্রিক ও স্বার্থপর হওয়ার সম্ভাবনা থাকে।
HSC Home Science 2nd Paper MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · MCQ