কেন চলতি মূলধন কাম্যস্তরে রাখা একজন আর্থিক ব্যবস্থাপকের অন্যতম দায়িত্ব? ব্যাখ্যা করো।
উত্তর: তারল্য মুনাফার মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য চলতি মূলধন কাম্যস্তরে রাখা একজন আর্থিক ব্যবস্থাপকের অন্যতম দায়িত্ব। চলতি মূলধন ব্যবস্থাপনায় রক্ষণশীল নীতি অনুসরণ করলে তারল্য বেশ ভালো অবস্থানে থাকলেও মুনাফা অর্জন হ্রাস পাবে। অন্যদিকে কঠোর নীতির অনুসরণ মুনাফালভ্যতাকে বৃদ্ধি করলেও সেটা তারল্যকে হ্রাস করবে। কেবল সমন্বয় নীতির মাধ্যমে চলতি মূলধন কাম্যস্তরে রাখলে তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য রক্ষা করা সম্ভব। তাই চলতি মূলধন কাম্যস্তরে রাখা আর্থিক ব্যবস্থাপকের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ** চলতি মূলধন: চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্যই চলতি মূলধন।রক্ষণশীল নীতি: স্থায়ী সম্পদ, স্থায়ী চলতি সম্পদ এবং পরিবর্তনশীল চলতি সম্পদের অংশ বিশেষ দীর্ঘমেয়াদি উৎস হতে অর্থায়ন করা।কঠোর নীতি: পরিবর্তনশীল চলতি মূলধনের সবটুকু এবং স্থায়ী চলতি মূলধনের একটি অংশ স্বল্পমেয়াদি উৎস হতে সংগ্রহ করা।সমন্বয় নীতি: স্থায়ী সম্পদ ও স্থায়ী চলতি সম্পদ দীর্ঘমেয়াদি উৎস হতে এবং পরিবর্তনশীল চলতি সম্পদ স্বল্পমেয়াদি উৎস হতে অর্থায়ন করা।**
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
কেন চলতি মূলধন কাম্যস্তরে রাখা একজন আর্থিক ব্যবস্থাপকের অন্যতম দায়ি…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর