উদ্দীপকের দুটি কোম্পানির আর্থিক সংকট মোকাবিলায় গৃহীত পদক্ষেপের তুলনামূলক যৌক্তিকতা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আমদানিকারক হক এন্ড সন্স ব্যাংকের স্বীকৃতিপত্রের সাহায্যে এবং রায় এন্ড ব্রাদার্স বাণিজ্যিক কাগজ ইস্যুর মাধ্যমে আর্থিক সংকট মোকাবিলা করে। ব্যাংকের স্বীকৃতিপত্র হলো অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক বাণিজ্যের স্বল্পমেয়াদি অর্থসংস্থানের উদ্দেশ্যে প্রস্তুতকৃত ব্যাংক ড্রাফট। এটি ব্যাংক কর্তৃক অর্থ পরিশোধের নিশ্চয়তাপত্র। অন্যদিকে, নির্দিষ্ট মেয়াদ শেষে সম্পূর্ণ মূল্য পরিশোধের শর্তে ব্যাংক স্বল্পমেয়াদে ও বাট্টায় যে অঙ্গীকারপত্র বিক্রয় করে- তাই বাণিজ্যিক কাগজ। উদ্দীপকের হক এন্ড সন্স এবং রায় এন্ড ব্রাদার্স উভয়ই বিদেশ থেকে পণ্য আমদানি করেন। উভয়েরই বিভিন্ন সময়ে বন্দরে মালামাল খালাসের জন্য অর্থের প্রয়োজন পড়ে। পণ্য খালাসের জন্য সাধারণত স্বল্পমেয়াদে অর্থের প্রয়োজন হয়। এক্ষেত্রে স্বল্পমেয়াদি ঋণের হাতিয়ার হিসেবে ব্যাংকের স্বীকৃতিপত্র ও বাণিজ্যিক কাগজ উভয়ই বেশ জনপ্রিয়। তবে ব্যাংকের স্বীকৃতিপত্রের মেয়াদ ৯০ দিন থেকে ১৮০ দিন এবং বাণিজ্যিক কাগজের মেয়াদ ৯০ দিন থেকে ২৭০ দিন পর্যন্ত হয়ে থাকে। এ কারণে রায় এন্ড ব্রাদার্স পণ্যের মূল্য পরিশোধে বেশি সময় পাচ্ছেন। অন্যদিকে, বাণিজ্যিক কাগজ ইস্যুর পর রায় এন্ড ব্রাদার্সকে তা সরাসরি বা ডিলারের মাধ্যমে বিক্রয়ের প্রয়োজন হয়। কিন্তু ব্যাংকের স্বীকৃতিপত্রে হক এন্ড সন্সকে এই ধরনের জটিলতার সম্মুখীন হতে হয় না। তাছাড়া আন্তর্জাতিক বাণিজ্যে অর্থসংস্থানের ক্ষেত্রে ব্যাংকের স্বীকৃতিপত্রই সবচেয়ে জনপ্রিয় এবং জটিলতামুক্ত ঋণের দলিল। তাই আর্থিক সংকট মোকাবেলায় হক এন্ড সন্সের গৃহীত পদক্ষেপটি রায় এন্ড ব্রাদার্স এর গৃহীত পদক্ষেপ অপেক্ষা অধিক যুক্তিযুক্ত। **ডিলার: যারা নির্দিষ্ট কমিশনের বিনিময়ে ইস্যুকারীর পক্ষে সিকিউরিটিজ বিক্রয়ের দায়িত্ব পালন করেন তারাই ডিলার।**
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের দুটি কোম্পানির আর্থিক সংকট মোকাবিলায় গৃহীত পদক্ষেপের তুলন…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর