"সময় ও সুদের হারের কারণে অর্থের মূল্যের পরিবর্তন ঘটে" -ব্যাখ্যা করো।
উত্তর: অন্যান্য বিষয় (অর্থের পরিমাণ, সুদ) ঠিক রেখে কেবল সময় বৃদ্ধি পেলে অধিক বাট্টাকরণের ফলে এককালীন অর্থের বর্তমান মূল্য হ্রাস পায়। একইভাবে অন্যান্য বিষয় (অর্থের পরিমাণ, সময়) ঠিক রেখে কেবল সুদের হার বৃদ্ধি পেলেও অর্থের বর্তমান মূল্য হ্রাস পায়। তাছাড়া সময় বৃদ্ধি বা সুদের হারের বৃদ্ধি চক্রবৃদ্ধি হারকে প্রভাবিত করে এবং অর্থের ভবিষ্যৎ মূল্যকে বাড়িয়ে দেয়। আবার, সময় বা সুদের হারের হ্রাসের ফলে বর্তমান মূল্যের বৃদ্ধি ঘটে বা ভবিষ্যৎ মূল্য হ্রাস পায়। সুতরাং, সময় ও সুদের হারের কারণে অর্থের মূল্যের পরিবর্তন ঘটে। **উদাহরণ: ১০% সুদের হারে ৫ বছর পর ১০,০০০ টাকার ভবিষ্যৎ মূল্য হবে = ১০,০০০ (১+০.১০)৫ = ১৬,১০৫ টাকা। আবার, ১২% সুদের হারে ৫ বছর পর ১০,০০০ টাকার ভবিষ্যৎ মূল্য হবে = ১০,০০০ (১+০.১২)৫ = ১৭,৬২৩ টাকা।**
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
"সময় ও সুদের হারের কারণে অর্থের মূল্যের পরিবর্তন ঘটে" -ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর