"মূলধন বাজেটিং প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা বৃদ্ধি করে" - ব্যাখ্যা করো।
উত্তর: সর্বাধিক লাভজনক প্রকল্প নির্বাচন গ্রহণের মাধ্যমে মূলধন বাজেটিং প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা বৃদ্ধি করে। মূলধন বাজেটিং-এর মাধ্যমে একজন ব্যবস্থাপক সম্ভাব্য প্রকল্পগুলোর মূলধন ব্যয় ও লাভজনকতা বিশ্লেষণ করে। এই বিশ্লেষণের ফলাফল মূল্যায়ন করে সবচেয়ে কম মূলধন ব্যয়ে সর্বাধিক লাভজনক প্রকল্প বিনিয়োগের জন্য বাছাই করা হয়। ফলে সর্বাধিক লাভজনক প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা বৃদ্ধি পায়।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
"মূলধন বাজেটিং প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা বৃদ্ধি করে" - ব্যাখ…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর