দু'টি কোম্পানির মধ্যে জেনিম কোং লি, সামাজিক দায়বদ্ধতা পূরণে সচেষ্ট। তাই এই প্রতিষ্ঠানের পক্ষে মূলধন সংগ্রহ করা সুবিধাজনক হবে।
সামাজিক দায়বদ্ধতা হলো ব্যবসায়ের স্বার্থসংশ্লিষ্ট সকল পক্ষের স্বার্থরক্ষা করে প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণের চেষ্টা। এখানে প্রতিষ্ঠানের স্বার্থসংশ্লিষ্ট পক্ষসমূহ হলো- শেয়ার মালিক, ব্যবস্থাপক, ভোক্তা, কাঁচামাল সরবরাহকারী, কর্মকর্তা কর্মচারী, সরকার ও ঋণ দাতা।
জেনিম কোং লি. আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কর্মীদের ভবিষ্যৎ তহবিল, চিকিৎসা সুবিধা, সন্তানদের শিক্ষার ব্যবস্থা করে সামাজিক দায়বদ্ধতা পূরণের চেষ্টা করছে। অন্যদিকে হানিম কোং লি. ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তার কর্মীদের প্রতি সামাজিক দায়বদ্ধতা পূরণের ব্যাপারে উদাসীন।
উদ্দীপকের জেনিম কোং লি. প্রতিষ্ঠানের সকল স্বার্থসংশ্লিষ্ট পক্ষের স্বার্থরক্ষায় সচেষ্ট, যা বাজারে প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি করেছে। অন্যদিকে, হানিম কোং লি.-এর সামাজিক দায়বদ্ধতা পূরণে উদাসীনতা বাজারে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ করছে। মূলধন সংগ্রহের ক্ষেত্রে সুনাম একটি গুরুত্বপূর্ণ বিষয়। জেনিম কোং লি. এর সুনাম বেশি হওয়ায় প্রতিষ্ঠানটি মানুষের আস্থা খুব সহজেই অর্জন করতে পারবে। ফলে এই প্রতিষ্ঠানের জন্য মূলধন সংগ্রহ করা সহজতর হবে। তাছাড়াও জেনিম কোং লি. স্থায়ী সম্পদের অবচয় যথোপযুক্তভাবে সংরক্ষণ করে। এই অবচয় সংরক্ষিত তহবিলকে বৃদ্ধি করে যা প্রয়োজনে স্বল্প ব্যয়ে মূলধন হিসেবে ব্যবহার করতে পারবে। অর্থাৎ সকল দিক বিবেচনায় দু'টি কোম্পানির মধ্যে জেনিম কোং লি.-এর মূলধন সংগ্রহ করা সুবিধাজনক হবে এবং সেই সাথে ব্যয় কম হবে।