উদ্দীপকের হানিম কোং লি. তার নতুন প্রকল্পের জন্য মূলধন কিভাবে সংগ্রহ করবে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের হানিম কোং লি. তার নতুন প্রকল্পের জন্য সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করবে। সাধারণ শেয়ারের মালিকগণ অধিকার, দায়িত্ব ও কর্তব্যের বিভিন্ন দিক বিচারে অধিক মর্যাদা ও সুবিধা ভোগ করে। কিন্তু লভ্যাংশ বণ্টন ও কোম্পানির বিলোপের সময় শেয়ার মালিকগণ মূলধন প্রত্যাবর্তনে অগ্রাধিকার পায় না। উদ্দীপকের হানিম কোং লি. একটি বিখ্যাত ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতিবছর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ সঠিকভাবে প্রদান করে থাকে। ব্যবসায় সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠানটির মূলধন প্রয়োজন। নিয়মিত লভ্যাংশ প্রদানের কারণে বাজারে প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে এবং পাশাপাশি ব্যবসায় পরচালনায়ও খ্যাতি অর্জন করেছে। তাই প্রতিষ্ঠানটির প্রতি জনগণের ইতিবাচক মনোভাব প্রতিষ্ঠানটিকে সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহকে সহজ করবে। তাই প্রতিষ্ঠানটির সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের হানিম কোং লি. তার নতুন প্রকল্পের জন্য মূলধন কিভাবে সংগ্রহ…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর