একতা লি. অর্থায়নের কোন লক্ষ্য অর্জন করতে পেরেছে? ব্যাখ্যা করো।
উত্তর: একতা লি. অর্থায়নের সম্পদ সর্বাধিকরণের লক্ষ্য অর্জন করতে পেরেছে। সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ার মূল্যের বৃদ্ধিকরণ বা সর্বাধিকরণকে বোঝায়। শেয়ারহোল্ডারদের সম্পদ সর্বাধিকরণ করা ফার্ম বা কোম্পানির একটি উল্লেখযোগ্য লক্ষ্য। উদ্দীপকের একতা লি, বিগত কয়েক বছর যাবৎ সুনামের সাথে তাদের ব্যবসায় পরিচালনা করছে। শ্রমিক সন্তুষ্টির মাধ্যমে প্রতিষ্ঠানটি উৎপাদন ও মুনাফা বৃদ্ধিতে সফল হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানের শেয়ার প্রতি লভ্যাংশের পরিমাণ এবং শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে। সাধারণত শেয়ারের মূল্য দ্বারা ফার্মের মালিকদের সম্পদ পরিমাপ করা হয়। যেহেতু একতা লি. এর শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে সেহেতু ফার্মের মালিকদের সম্পদও বৃদ্ধি পেয়েছে। তাই বলা যায়, শেয়ারের মূল্য বৃদ্ধির মাধ্যমে একতা লি. সম্পদ সর্বাধিকরণের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
একতা লি. অর্থায়নের কোন লক্ষ্য অর্জন করতে পেরেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর