একতা লি, হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা পালন করেছে- বক্তব্যটি যথার্থ।
অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা হলো প্রতিষ্ঠানের স্বার্থসংশ্লিষ্ট পক্ষের স্বার্থরক্ষা করে প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণ। এই স্বার্থসংশ্লিষ্ট পক্ষসমূহ হলো- শেয়ারমালিক, ব্যবস্থাপক, ভোক্তা, কাঁচামাল সরবরাহকারী, কর্মকর্তা-কর্মচারি, সরকার, পাওনাদার ইত্যাদি।
উদ্দীপকের একতা লি. একটি সফল ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি তাদের স্বার্থসংশ্লিষ্ট সকল পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে চলে। পাশাপাশি প্রতিষ্ঠানটি শ্রমিকদেরকে বিনামূল্যে চিকিৎসা দেয়ার জন্য হাসপাতাল প্রতিষ্ঠা করেছে।
একতা লি.-এর গুরুত্বপূর্ণ স্বার্থসংশ্লিষ্ট পক্ষ হচ্ছে শ্রমিক-কর্মচারী। এই পক্ষের স্বার্থরক্ষা করা প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অংশ। প্রতিষ্ঠানটি বিনামূল্যে চিকিৎসার জন্য হাসপাতাল প্রতিষ্ঠা করে শ্রমিক পক্ষের স্বার্থরক্ষায় সচেষ্ট। ফলে কোম্পানির পক্ষে শ্রমিকদের সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয়েছে। অর্থাৎ একতা লি. শ্রমিক পক্ষের স্বার্থরক্ষায় সক্ষম হয়েছে, যা সামাজিক দায়বদ্ধতার একটি অংশ। তাই বলা যায়, একতা লি. হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা পালন করেছে বলে আমি মনে করি।