করিম কোন বাজারে বিনিয়োগের চিন্তা করছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের করিম অর্থ বাজারে বিনিয়োগের চিন্তা করছে। অর্থ বাজার হলো আর্থিক বাজারের সেই অংশ যেখানে স্বল্পমেয়াদি (১ বছর বা তার কম) অর্থ বা আর্থিক সম্পদ (শেয়ার, বন্ড প্রভৃতি) ক্রয়- বিক্রয় করা হয়। অর্থ বাজারকে মুদ্রা বাজার নামেও অভিহিত করা হয়। উদ্দীপকের করিম আর্থিক বাজারে বিনিয়েগে আগ্রহী। বিনিয়োগের জন্য তার কাছে অল্প পরিমাণ অর্থ সঞ্চিত আছে। সাধারণত দীর্ঘমেয়াদি বিনিয়োগ তথা মূলধন বাজারে বিনিয়োগ আয় বেশি তবে এক্ষেত্রে বেশি পরিমাণ অর্থের প্রয়োজন হয়। তাই করিমের সঞ্চয় দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য যথেষ্ট নয়। এজন্য সে স্বল্পমেয়াদে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। যেহেতু অর্থ বাজারে স্বল্পমেয়াদি আর্থিক সম্পদ লেনদেন হয় সেহেতু বলা যায় যে, করিম অর্থ বাজারে বিনিয়োগের চিন্তা করছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
করিম কোন বাজারে বিনিয়োগের চিন্তা করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর