উদ্দীপকে ফারহানের বাবার আস্থা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রণকারী সংস্থার ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ফারহানের বাবার আস্থা ফিরিয়ে আনতে মূলধন বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘমেয়াদি অর্থ বা আর্থিক সম্পদ মূলধন বাজারে ক্রয়-বিক্রয় হয়। এই মূলধন বাজার বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। উদ্দীপকের ফারহানের বাবা সাধারণ শেয়ারে বিনিয়োগ করেছেন। কিন্তু ঐ প্রতিষ্ঠানের মুনাফা না হওয়ায় তিনি কোনো লভ্যাংশ পাননি। তার এই ক্ষতির পিছনে কারণ হলো নিয়ন্ত্রণকারী সংস্থার মূলধন বাজার সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণে অপারগতা। তাই তিনি এই বাজারের প্রতি আস্থা হারাচ্ছেন। ফারহানের বাবা যে বাজারে অর্থ বিনিয়োগ করেছেন সেটি মূলধন বাজার। ১৯৪৭ সালের ক্যাপিটাল আইনের আওতায় বিএসইসি (BSEC) এই বাজার পরিচালনা করছে। সাধারণত নতুন কোনো কোম্পানিকে বাজারে শেয়ার ছাড়তে হলে এই প্রতিষ্ঠানের অনুমোদন নিতে হয়। যে সকল প্রতিষ্ঠান আর্থিকভাবে স্বচ্ছল কেবল মাত্র তারাই অনুমোদন পাবে। ফলে ফারহানের বাবার মতো বিনিয়োগকারীরা মুনাফা হতে বঞ্চিত হবেন না। তাই বিএসইসি (BSEC) যদি কঠোরভাবে প্রতিষ্ঠানগুলোর অনুমোদন দেয় এবং কার্যক্রম নিয়ন্ত্রণ করে, তবে ফারহানের বাবার মতো সকল বিনিয়োগকারীরাই লাভবান হবেন। এতে ফারহানের বাবা ও অন্যান্য বিনিয়োগকারীদের অর্থ বিনিয়োগের প্রতি আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ফারহানের বাবার আস্থা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রণকারী সংস্থার ভূম…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর