উদ্দীপকের আলোকে মি. হাসিব কোন ধরনের বাজারে বিনিয়োগ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: মি. হাসিব অর্থবাজারে বিনিয়োগ করেছেন। অর্থবাজার বলতে এক বছরের চেয়ে কম মেয়াদি সিকিউরিটি যে বাজারে কেনা-বেচা হয় তাকে বোঝায়। ব্যবসায়ে স্বল্পমেয়াদি তহবিল সংগ্রহে এ বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বাজারের সিকিউরিটিজগুলো হলো- ট্রেজারি বিল (T-bill), বাণিজ্যিক কাগজ, ব্যাংকের স্বীকৃতিপত্র ইত্যাদি। উদ্দীপকে মি. হাসিব এবং মি. নাসির উভয়েই আর্থিক বাজারে বিনিয়োগের সিদ্ধান্ত নিলেন। মি. হাসিব তার মোট মূলধন দিয়ে বাণিজ্যিক কাগজ ও ট্রেজারি বিল কিনলেন। এক্ষেত্রে তিনি উক্ত সিকিউরিটিজগুলো কিনে আর্থিক বাজারে অল্প সময়ের জন্য বিনিয়োগ করলেন। তার কেনা বাণিজ্যিক কাগজের মেয়াদ ৩ মাস (২৭০ দিন)। অন্যদিকে ট্রেজারি বিলের টাকা তিনি এক (১) বছরের মধ্যেই ফেরত পাবেন। ফলে মি. হাসিবের বিনিয়োগের সর্বোচ্চ মেয়াদ এক বছর। তাই বলা যায়, মি. হাসিব অর্থবাজারের সিকিউরিটিজে তার মূলধন বিনিয়োগ করেছেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মি. হাসিব কোন ধরনের বাজারে বিনিয়োগ করেছেন? ব্যাখ্য…
উদ্দীপক
Dhaka, rajshahi, jessore, sylhet, dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর