উদ্দীপকের আলোকে ABC কোম্পানির বন্ডের বিক্রয়মূল্য এর উপর কী ধরণের প্রভাব পড়বে? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের আলোকে, ABC কোম্পানির বন্ডের বিক্রয় মূল্য বৃদ্ধি হয়েছে। নিচে বিশ্লেষণ করা হলোঃবন্ড হলো দীর্ঘমেয়াদী ঋণের দলিল। বন্দে বিনিয়োগকারীরা নির্দিষ্ট একটি লাভ পেয়ে থাকেন। যখন বাজার সুদের হার অপেক্ষা বন্ডের কুপন সুদের হার বেশি হয় তখন বিনিয়োগকারীরা অধিক পরিমাণ বন্ড কিনতে আগ্রহী হয়। ফলে বন্ডের চাহিদা বৃদ্ধি পেলে বন্ডের বিক্রয়মূল্যও বৃদ্ধি পায়। উদ্দীপকে ABC কোম্পানির ৫০,০০,০০০ টাকা দীর্ঘমেয়াদী মূলধনের প্রয়োজন হওয়ায় ১০% কূপন সুদের হারে ৫,০০০ টাকা অভিহিত মূল্যের ১,০০০ টি বন্ড দশ বছরের জন্য বিক্রয়ের সিদ্ধান্ত নিলেন। উল্লেখ্য, বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়ের হার ১২%। অন্যদিকে,বাজার সুদের হার হ্রাস করার কারণে অনেক বেশি বিনিয়োগকারী বন্ড ক্রয়ের জন্য ভিড় জমালেন। এজন্য বন্ডের মূল্য বৃদ্ধি পাবে এবং তারা বেশি মূল্য দিয়েই বন্ড কিনবে। অর্থাৎ বাজার সুদের হার হ্রাস পাওয়ায় প্রত্যাশিত আয়ের হারও হ্রাস পাবে এবং বন্ডের বিক্রয়মূল্য বেড়ে যাবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ABC কোম্পানির বন্ডের বিক্রয়মূল্য এর উপর কী ধরণের প্…
উদ্দীপক
Dhaka, rajshahi, jessore, sylhet, dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর