"মূলধন বাজেটিং প্রক্রিয়া বিনিয়োগ সিদ্ধান্তকে সহায়তা করে।”- ব্যাখ্যা কর।
উত্তর: দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কয়েকটি সুনির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হয় যাকে মূলধন বাজেটিং প্রক্রিয়া বলে। মূলধন বাজেটিং প্রক্রিয়ায় প্রকল্প প্রণয়নের পাশাপাশি বিভিন্ন কৌশল প্রয়োগের মাধ্যমে প্রকল্প মূল্যায়ন করা হয়। প্রকল্প মূল্যায়নের পর মূল্যায়িত প্রকল্পের লাভজনকতা বিচার করে আর্থিক ব্যবস্থাপক সহজে সিদ্ধান্ত নিতে পারে যে, কোন প্রকল্পে বিনিয়োগ উত্তম হবে এবং কোন প্রকল্প বর্জন করতে হবে। মূলত মূলধন বাজেটিং প্রক্রিয়ায় প্রকল্পের গ্রহণ-বর্জন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বিধায় বলা যায়, “মূলধন বাজেটিং প্রক্রিয়া বিনিয়োগ সিদ্ধান্তকে সহায়তা করে।”
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
"মূলধন বাজেটিং প্রক্রিয়া বিনিয়োগ সিদ্ধান্তকে সহায়তা করে।”- ব্যাখ…
উদ্দীপক
Comilla, chittagong, barisal · 2018
উত্তর
উত্তর