সততা কোম্পানির দ্বিতীয় পর্যায়ে অর্থ সংগ্রহের সিদ্ধান্তটির যৌক্তিকতা বিশ্লেষণ করো ৷
উত্তর: সততা কোম্পানির দ্বিতীয় পর্যায়ে উপযুক্ততার নীতি অনুসারে অগ্রাধিকার শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহের সিদ্ধান্তটি যৌক্তিক। যে নীতির আলোকে উপযুক্ত ও গ্রহণযোগ্য উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয় তাকে উপযুক্ততার নীতি বলে। এই নীতি মোতাবেক প্রতিষ্ঠানের চলতি মূলধনের সংস্থান করা হয় স্বল্পমেয়াদি উৎস থেকে। আর স্থায়ী মূলধন সংগ্রহ করা হয় দীর্ঘমেয়াদি উৎস থেকে। উদ্দীপকের সততা কোম্পানি বিগত কয়েক বছর ধরে উচ্চ হারে মুনাফা অর্জন করছে। প্রতিষ্ঠানটি ব্যবসায় সম্প্রসারণের পরিকল্পনা করছে। এজন্য প্রতিষ্ঠানটির ৫০ কোটি টাকার প্রয়োজন পড়ে। এই অর্থ সংগ্রহের জন্য প্রতিষ্ঠানটি বাজারে অগ্রাধিকার শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়। উদ্দীপকের সততা কোম্পানির ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্তটি একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত। দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘমেয়াদি বা স্থায়ী মূলধনের প্রয়োজন হয়। উপযুক্ততার নীতি অনুসারে স্থায়ী মূলধন দীর্ঘমেয়াদি বা মধ্যমেয়াদি উৎস থেকে সংগ্রহ করা উচিত অগ্রাধিকার শেয়ার অর্থায়নের দীর্ঘমেয়াদি উৎস। অর্থাৎ সততা কোম্পানি তার দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে অগ্রাধিকার শেয়ার ইস্যুর মাধ্যমে স্থায়ী মূলধনের সংস্থান করেছে। তাই বলা যায়, উপযুক্ততার নীতি অনুসারে প্রতিষ্ঠানটির দ্বিতীয় পর্যায়ে এইভাবে অর্থ সংগ্রহের সিদ্ধান্তটি যুক্তিযুক্ত।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
সততা কোম্পানির দ্বিতীয় পর্যায়ে অর্থ সংগ্রহের সিদ্ধান্তটির যৌক্তিক…
উদ্দীপক
Comilla, chittagong, barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর