সততা কোম্পানি প্রথম পর্যায়ে কোন ধরনের বাজার থেকে অর্থ সংগ্রহ করেছিল তা ব্যাখ্যা করো।
উত্তর: সততা কোম্পানি প্রথম পর্যায়ে মুদ্রাবাজার থেকে অর্থ সংগ্রহ করেছিল। যে বাজারে স্বল্পমেয়াদি আর্থিক সম্পদ কেনা-বেচা হয় তাকে মুদ্রাবাজার বলে। বাণিজ্যিক কাগজ, ট্রেজারি বিল, পুনঃক্রয় চুক্তি, ব্যাংকের স্বীকৃতিপত্র প্রভৃতি মুদ্রাবাজারের হাতিয়ার। সততা কোম্পানি একটি লাভজনক প্রতিষ্ঠান। সম্প্রতি কর্মচারীদের বেতন পরিশোধ করতে গিয়ে প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়ে। বাণিজ্যিক কাগজ ইস্যুর মাধ্যমে প্রতিষ্ঠানটি আর্থিক বাজার থেকে তহবিল সংগ্রহের মাধ্যমে আর্থিক সংকট মোকাবিলা করে। কর্মচারীদের বেতন পরিশোধ একটি প্রতিষ্ঠানের জন্য স্বল্পমেয়াদি চলতি দায়। এই দায় পরিশোধে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক কাগজ ইস্যু করে, যা স্বল্পমেয়াদি অর্থায়নের হাতিয়ার। বাণিজ্যিক কাগজ স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস হওয়ায় এটি মুদ্রাবাজারে কেনা-বেচা হয়। তাই বলা যায়, সততা কোম্পানি প্রথম পর্যায়ে স্বল্পমেয়াদি আর্থিক সংকট মোকাবিলায় মুদ্রাবাজার থেকে অর্থ সংগ্রহ করেছিল।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
সততা কোম্পানি প্রথম পর্যায়ে কোন ধরনের বাজার থেকে অর্থ সংগ্রহ করেছি…
উদ্দীপক
Comilla, chittagong, barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর