কোন নীতি অনুযায়ী মি. রাকিব নতুন ব্যবসায় শুরু করতে চেয়ে ছিলেন? ব্যাখ্যা করো।
উত্তর: পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুযায়ী মি. রাকিব নতুন ব্যবসায় শুরু করতে চেয়েছিলেন। পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি ব্যবহার করে ব্যবসায়ীরা একই সাথে একাধিক পণ্যের ব্যবসা করে থাকেন। এতে তাদের ব্যবসায়ের ঝুঁকি হ্রাস পায়। উদ্দীপকে মি. রাকিব একজন সফল ব্যবসায়ী। তিনি বিভিন্ন খাতে যেমন: টেক্সটাইল, ভোগ্যপণ্য, ফার্মাসিউটিক্যাল, স্টিল ইত্যাদিতে বিনিয়োগ করেন। গত বছর তিনি একটি সিমেন্ট ফ্যাক্টরি প্রতিষ্ঠার ব্যাপারে চিন্তা করেছিলেন। সিমেন্ট ফ্যাক্টরি প্রতিষ্ঠা করলে মি. রাকিবের পোর্টফোলিও সংখ্যা বৃদ্ধি পেত। অধিকসংখ্যক পোর্টফোলিও ঝুঁকির মাত্রা সর্বনিম্নকরণে সহায়ক। কারণ এর মাধ্যমে যেকোনো একটি বিনিয়োগে ক্ষতির সম্মুখীন হলেও তা অন্য বিনিয়োগের মুনাফার সাথে সমন্বয় করে নেয়া সম্ভব। এজন্যই উদ্দীপকে মি. রাকিব নতুন ব্যবসায় হিসেবে সিমেন্ট ফ্যাক্টরি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যা পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতির যথাযথ প্রয়োগ।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
কোন নীতি অনুযায়ী মি. রাকিব নতুন ব্যবসায় শুরু করতে চেয়ে ছিলেন? ব্যাখ…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর