উদ্দীপকে জনাব রফিকের বিনিয়োগের জন্য কোন ধরনের আর্থিক বাজার উপযোগী? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব রফিকের বিনিয়োগের জন্য পুঁজি বাজার উপযোগী। মূলধন বা পুঁজি বাজারে দীর্ঘমেয়াদি আর্থিক সম্পদের লেনদেন করা হয়। সরকার ও বিভিন্ন কোম্পানি এ বাজারে শেয়ার ও বন্ড বিক্রয় করে তাদের দীর্ঘমেয়াদি অর্থায়নের চাহিদা পূরণ করে। উদ্দীপকে রফিক ও ফারুক দুই বন্ধু। তারা দু'জনই বাংলাদেশের নাগরিক। দীর্ঘদিন পর সম্প্রতি তারা দু'জনই বিদেশ থেকে দেশে ফিরেছেন। রফিক তার অর্জিত অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। বিনিয়োগ আগ্রহ পূরণ করতে তাকে পুঁজি বাজারে অংশগ্রহণ করতে হবে। এ বাজারে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার ও বন্ড ক্রয়-বিক্রয় করা হয়। এদের মধ্যে যেকোনো একটিতে বিনিয়োগ করে মি. রফিক পুঁজি বাজারে প্রবেশ করতে পারবেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব রফিকের বিনিয়োগের জন্য কোন ধরনের আর্থিক বাজার উপযোগী? …
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর