তুমি কি মনে করো উদ্দীপকে আইন প্রয়োগকারী বাহিনী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বৈদেশিক বিনিময়ের বিষয়ে আইন প্রয়োগকারী বাহিনী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৈদেশিক বিনিময় বলতে এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় রূপান্তর করার কাজকে বোঝায়। আমদানি-রপ্তানি ও অন্যান্য কার্যক্রম হতে সৃষ্ট বৈদেশিক দায় পরিশোধে বৈদেশিক মুদ্রার প্রয়োজন। উদ্দীপকে দুই বন্ধু রফিক ও ফারুক বাংলাদেশের নাগরিক। সম্প্রতি তারা দু'জনই বিদেশ থেকে দেশে ফিরেছেন। রফিক শেয়ার বাজারে বিনিয়োগ করেন। অন্যদিকে ফারুক বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় শুরু করেছেন। এর জন্য সে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে অনুমতি গ্রহণ করেননি। কিছুদিন পরই আইন প্রয়োগকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে। কারণ, তিনি আইন মোতাবেক বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় শুরু করেননি। এক দেশের মুদ্রা অন্য দেশে অচল। এজন্য বিদেশে ভ্রমণ বা বৈদেশিক দেনা-পাওনা নিষ্পত্তিতে বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয়। কেন্দ্রীয় ব্যাংক এ লক্ষ্যে বৈদেশিক মুদ্রার সুষ্ঠু ব্যবস্থাপনা করে থাকে। বাংলাদেশ ব্যাংক হতে অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়ের বৈধ ক্ষমতা রাখে। এর বাইরে অন্য কেউ বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়ে জড়িত হতে পারে না। উদ্দীপকের ফারুক বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীতই বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় শুরু করে উক্ত আইন লঙ্ঘন করেছেন। এজন্যই আইন প্রয়োগকারী বাহিনী তাকে গ্রেপ্তার করেছে, যা যৌক্তিক হয়েছে বলে আমি মনে করি।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে করো উদ্দীপকে আইন প্রয়োগকারী বাহিনী সঠিক সিদ্ধান্ত গ্রহণ…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর