বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর: বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য নিম্নরূপ: পার্থক্যের বিষয় বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য ১. সংজ্ঞা ভবিষ্যতে প্রাপ্য টাকার আজকের মূল্যকে বর্তমান মূল্য বলে। আজকের নির্ধারিত টাকা ভবিষ্যতে চক্রবৃদ্ধির সুদে যে পরিমাণ হবে তাকে ভবিষ্যৎ মূল্য বলে। ২. পদ্ধতির নাম বর্তমান মূল্য নির্ণয় করার কৌশলকে বাট্টাকরণ বলে। ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করার কৌশলকে চক্রবৃদ্ধিকরণ বলে। ৩. প্রভাব ভবিষ্যৎ মূল্যের ওপর বাট্টা করে বর্তমান মূল্য নির্ধারণ করা হয় বলে বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য অপেক্ষা কম হয়। বর্তমান মূল্যের সাথে সুদ যোগ করে ভবিষ্যৎ মূল্য বের করতে হয় বলে ভবিষ্যৎ মূল্য, বর্তমান মূল্য অপেক্ষা বেশি হয়।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য দেখাও।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর