জনাব আলী যদি আর্থিক বাজারের সিকিউরিটিজে বিনিয়োগ করতে চান, তবে তিনি কোন ধরনের সিকিউরিটিজ ক্রয় করবেন তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব আলী যদি আর্থিক বাজারের সিকিউরিটিজে বিনিয়োগ করতে চান, তবে তিনি ট্রেজারি বিল ক্রয় করবেন। মুদ্রা বাজারের অন্যতম জনপ্রিয় হাতিয়ার হচ্ছে ট্রেজারি বিল। এটি সরকারের ট্রেজারি বিভাগ হতে ইস্যু করা হয়। আর্থিক বাজারে ঝুঁকিমুক্ত সিকিউরিটিজ বলতে ট্রেজারি বিলকেই বোঝানো হয়। উদ্দীপকে জনাব আলীর নিকট ১০ লক্ষ টাকা সঞ্চিত আছে। তিনি তার এই সঞ্চিত টাকা ব্যাংকে জমা রাখতে আগ্রহী নন। বরং তিনি কোনো ঝুঁকিমুক্ত বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী। ট্রেজারি বিলের দেউলিয়াত্ব ঝুঁকি না থাকায় এটিকে ঝুঁকিমুক্ত সিকিউরিটিজ বলা হয়। যেহেতু জনাব আলী ঝুঁকিমুক্ত কোনো বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগ করতে চান সেহেতু তার জন্য ট্রেজারি বিলে বিনিয়োগ করাই উত্তম। **দেউলিয়াত্ব ঝুঁকি: আর্থিকভাবে সর্বস্বান্ত হওয়ার বা দায় পরিশোধে অপরাগতার ঝুঁকিই হলো দেউলিয়াত্ব ঝুঁকি।**
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব আলী যদি আর্থিক বাজারের সিকিউরিটিজে বিনিয়োগ করতে চান, তবে তিনি …
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর