জনাব রেজাউল করিম কোন শেয়ার বাজার থেকে সেঁজুতি লি.- এর শেয়ার ক্রয় করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব রেজাউল করিম প্রাথমিক শেয়ার বাজার থেকে সেঁজুতি লি.-এর শেয়ার কিনেছেন। প্রাথমিক শেয়ার বাজার হলো কোম্পানি যে বাজারে শেয়ার, বন্ড ইত্যাদি বিক্রির প্রথম প্রস্তাব করে। এ বাজারের মাধ্যমে বিনিয়োগকারী শেয়ার কেনার আবেদন করে এর বরাদ্দ পেয়ে থাকে। উদ্দীপকে জনাব রেজাউল পত্রিকায় সেঁজুতি লি.-এর শেয়ার বিক্রির বিজ্ঞাপন দেখেন। প্রতিষ্ঠানটি মূলত নতুন শেয়ার ইস্যুর উদ্দেশ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে। এতে সাড়া দিয়ে জনাব রেজাউল ১০ হাজার শেয়ারের জন্য আবেদন করেন। কিন্তু তিনি লটারির মাধ্যমে (IPO) ৮ হাজার শেয়ারের বরাদ্দ পান। আর লটারির মাধ্যমে শেয়ারের বরাদ্দ পাওয়ার বিষয়টি প্রাথমিক বাজারের শেয়ার ইস্যুর সাথে মিলে যায়। সুতরাং বলা যায়, জনাব রেজাউল সেঁজুতি লি.-এর শেয়ারগুলো প্রাথমিক শেয়ার বাজার থেকে কিনেছেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব রেজাউল করিম কোন শেয়ার বাজার থেকে সেঁজুতি লি.- এর শেয়ার ক্রয় কর…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর